ক্লিক OTT-র প্রথম আন্তর্জাতিক স্তরে রহস্যময় ওয়েব সিরিজ!
*থাইল্যান্ড জুড়ে অনন্য শুটিং*🍹⛱️👙🚤🛟
*মিল্কশেক মার্ডার* 💋
গল্প - চিত্রনাট্য - চিত্রগ্রহণ - আবহ সংগীত - সম্পাদনা - রং বিন্যাস এবং পরিচালনা - *অর্ণব রিংগো ব্যানার্জী*
*প্রযোজক* - ঐন্দ্রিলা ব্যানার্জী
*অভিনয়ে* ✨
নীল ভট্টাচার্য (*ওয়েব সিরিজ-এ প্রথমবার*)
তৃনা সাহা
সৌরভ দাস
জয়ী দেব রায়
*অন্যান্য অভিনয়ে* :
অলোক সান্যাল
তপস্যা দাসগুপ্ত
জয়ন্ত মন্ডল
রানা মুখার্জী
অগ্নিভ জুন ব্যানার্জী
অঙ্কিতা রায়
চয়ন দে
সহেলি মন্ডল
*ক্রিউ* :
*সাউন্ড ডিজাইন* - তীর্থঙ্কর মজুমদার
*ভিএফএক্স* - রজত দলুই
*সহযোগী পরিচালক* - প্রতীক রায়
*সহকারী পরিচালক* -
মণিশঙ্কর দেবনাথ
অগ্নিভ ব্যানার্জী
*আর্ট ডিরেক্টর* - সুভারতী বিশ্বাস
*পোশাক পরিকল্পনা* - নন্দিনী সেনগুপ্ত
*মেকআপ* - রাজদীপ
*মিল্কশেক মার্ডার্স*💋
সাহিত্যের জগতের আলো আঁধারী নিয়ে, বিশেষত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার প্রেক্ষাপটে গড়ে উঠেছে কাহিনীটি।
শুরুতেই দেখা যায় একজন সুপুরুষ ব্যক্তি কে। ব্যর্থ লেখক তিনি। থাইল্যান্ডের পাটায়াতে থাকেন। বহুবার চেষ্টা করেছেন বড় প্রকাশককে দিয়ে বই ছাপানোর। প্রতিবারই তিনি প্রত্যাখিত হয়েছেন। বিরক্ত, হতাশাগ্রস্ত লেখক চলে যায় ফিফি দ্বীপে, কিছুটা সবার থেকে নিজেকে আড়াল করে রাখার জন্যে।
অকস্মাৎ সেই সমুদ্রতটে তার সঙ্গে এক বিচিত্র ব্যক্তির দেখা হয়ে যায়। ভদ্রলোক বাঙালী, খানিকটা পাগলাটেও। প্রবাসে দুই বাঙালীর বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগে না। কথায় কথায় জানতে পারেন লেখক - এই পাগলাটে লোকটির প্রথম লেখা বইটি এক নামজাদা প্রকাশনা শুধু ছাপছে নয়, একটা বড় অঙ্ক দিয়ে ছাপছে।
যিনি দাবি করেন, যে তার সেই উপন্যাসের জন্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রকাশনা সংস্থার সাথে তার চুক্তি হয়েছে, এবং তার হাতে ধরা সেই পাণ্ডুলিপি তিনি এখনও জমা দেন নি।
*গল্পের প্রেক্ষাপট এইখান থেকেই মোড় নেয়। কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটে পরবর্তী 24 ঘন্টার মধ্যে।*
পরের দিন দুজনে সমুদ্রের ধারে বেড়াতে যায় একসাথে, সেখানে লেখক কে পান্ডুলিপিটি পড়তে দিয়ে ওই পাগলাটে ভদ্রলোক সমুদ্রে স্নান করতে নামেন। আর সেখান থেকেই তিনি সমুদ্রে নিখোঁজ হয়ে যান।
ব্যর্থ লেখকের হাতে পান্ডুলিপি, নিরিবিলি নিঝুম সমুদ্র সৈকত, আশেপাশে নেই কোনো প্রত্যক্ষদর্শী, মূল গ্রন্থের লেখক নিঁখোজ, মনের মধ্যে বিখ্যাত হবার অসম্পূর্ণ স্বপ্ন...
উলাটপুরানের ঘটনাচক্রে ব্যর্থ লেখকের দখলে সার্থক ব্যক্তির পাণ্ডুলিপি, যার আসল মালিক ফি ফির প্রবাল সমুদ্রতলে তলিয়ে গেছে!
*সব মিলিয়ে এক অদ্ভুত দ্বন্দ্বের পরিস্থিতি। কি করবেন তিনি?*
পরবর্তীকালেই দেখা যায় এই ব্যার্থ লেখক মৃত ব্যক্তির পরিচিতি ও পান্ডুলিপি দুটোই আত্মসাৎ করেন অবলীলাক্রমে। এবং অনায়াসে তার সময়কালীন শ্রেষ্ঠ ও সর্বোচ্চ বিক্রিত লেখক হয়ে ওঠেন।
গল্পটি অগ্রসর হওয়ার সাথে ষড়যন্ত্রের স্তরগুলি পরতে পরতে উন্মোচিত হয়।
দর্শক উপভোগ করবে ফি ফি এবং থাইল্যান্ডের বিস্তীর্ণ, অপূর্ব সুন্দর বৈচিত্র্যের মাঝে, প্রেম, প্রতারণার, রোমহর্ষক কাহিনীর বিস্তার।
লেখক সাফল্যের নতুন শিখরে উত্তীর্ণ হলেও, একটি নতুন বিষয়ের আত্মপ্রকাশ হওয়াতে, তাকে আরো ভয়ভীত করে তোলে। কারণ আইনের চোখে তার সেই প্রখ্যাত বইটি এখন দাগী খুনীর জার্নাল হিসাবে চিহ্নিত হয়। যা অতীতের আততায়ীর বিস্তারিত বিবরণ তুলে ধরে। কলকাতায় ঘটে যাওয়া বিভিন্ন খুন - যার বিস্তারিত ঘটনাবলী শুধুমাত্র খুনি নিজেই জানে।
*ফাঁদ পাতা হয়। কী হয় ঘেরাটোপে?*
আরও জানতে হলে এই রোমহর্ষক থ্রিলারটি দেখতে হবে। কাহিনীটা যতটা থ্রীলারধর্মী, ততটাই মানবিক। পাঁচ এপিসোডের এই সিরিজে রিংগো ব্যানার্জি তুলে ধরেছেন মনোজগতের দ্বন্দ্ব বনাম অস্ত্বিত্ব রক্ষার লড়াই।
একটি মাস্টারস্ট্রোক - খুন, আতর্ক এবং মিল্কশেকের এক রহস্যময় মেলবন্ধন ।
আসন্ন জুলাইয়ে ক্লিকে এক্সক্লুসিভ স্ট্রিমিং হচ্ছে।
#MilkShakeMurders
Comments
Post a Comment