নিজের না পাওয়াগুলো অন্যদের উজাড় করে দেওয়ার নাম সূর্য... বিক্রম চ্যাটার্জির নতুন ছবি "সূর্য" আসছে আগামী ১৯ই জুলাই বড়োপর্দায়
প্রকাশ্যে এল বিক্রম চ্যাটার্জির নতুন ছবির প্রথম ঝলক, ছবির নাম "সূর্য"। ছবিতে বিক্রম চ্যাটার্জি কে দেখা যাবে ছবির মূল চরিত্র সূর্য এর চরিত্রে। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। এর আগে "সোয়েটার" ছবিতে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। অভিনেতা বিক্রম চ্যাটার্জির সাথে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বনিক কে।
প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক৷ পুরোপুরি নতুন চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রম চ্যাটার্জি কে। যেখানে একটি টিজারে দেখা গেল বিক্রম চ্যাটার্জিকে পুরোপুরি একটি রোমান্টিক ভাবে। ছবির শুভমুক্তি তারিখ ঘোষনা করা হয়েছে সেই ছোট্টো টিজারে৷ আগামী ১৯শে জুলাই বড়োপর্দায় আসছে "সূর্য"।
ছবিতে সূর্য চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রম চ্যাটার্জি কে, অভিনেত্রী মধুমিতা সরকার কে দেখা যাবে উমা চরিত্রে, অন্যদিকে অভিনেত্রী দর্শনা বনিক কে দেখা যাবে দিয়া চরিত্রে। তিনজনের জীবনের জার্নি দেখা যাবে এই ছবিতে। যার প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট। নর্থ বেঙ্গলে ছবির শ্যুটিং হয়েছে।
এই সব কিছু নিয়ে ছবি "সূর্য"। এর আগে "শহরের উষ্ণতম দিনে", "পারিয়া" ছবিতে বেশ জনপ্রিয়তা ও বক্স অফিসে হিট হয়েছে বিক্রম চ্যাটার্জির ছবি। এবারে আসছে তার নতুন ছবি "সূর্য"। ছবিটি মুক্তি পাবে " ইনোভেটিভ ফিল্মস" এর ব্যানারে।
Comments
Post a Comment