বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা

কোলকাতা (৮ এপ্রিল '২৪):- আসন্ন লোকসভা নির্বাচনে 'ভারতীয় জনতা পার্টি''-র সকল মতপ্রার্থীকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা করল 'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'

আজ 'কোলকাতা প্রেস ক্লাব'-এ সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার অধ্যক্ষ শম্ভুনাথ গাঙ্গুলী স্পষ্ট করে জানান, "হিন্দু মহাসভা-কে কলঙ্কিত করার জন্য কিছু অনথীবদ্ধ ভুঁইফোঁড় রাজনৈতিক সংস্থা হিন্দু মহাসভার নাম করে ভোট ভিক্ষা করতে নেমে পড়েছে। আমাদের সাথে ওই সব সংস্থার কোনোরকম সম্পর্ক নেই।"

'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'-র সম্পাদক অনন্ত সিংহ রায় জানিয়েছেন, "পশ্চিমবঙ্গের শাসক সম্প্রদায়ের রাজনৈতিক সুবিধার্থে ও 'ভারতীয় জনতা পার্টি'-র ভোট কাটার লক্ষ্যেই এইসব ভুঁইফোঁড় সংস্থাগুলো রাজ্যের বুকে ভোট প্রার্থনা করছে। আমরা স্পষ্ট করে বলছি ওরা মুখে যতই 'হিন্দু মহাসভা'-র নাম করে ভোট ভিক্ষা করুক না কেন, ওরা মূল 'হিন্দু মহাসভা'-র কেউ নয়।"

'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'-র অধ্যক্ষ ও সম্পাদকের কথার সাথে তাল মিলিয়ে সংস্থার অন্যতম কার্যনির্বাহী সদস্য সন্দীপ মুখোপাধ্যায় বলেছেন, "গান্ধী হত্যার পর একদিকে 'হিন্দু মহাসভা'-র বঙ্গীয় প্রদেশ কার্যালয় দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে 'ভারতীয় জনতা পার্টি'-র সাথে কিছু মৌলিক নীতিগত পার্থক্য থাকলেও আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, আসন্ন লোকসভা নির্বাচনে 'ভারতীয় জনতা পার্টি' পশ্চিমবঙ্গের যতগুলো লোকসভা নির্বাচনী ক্ষেত্রে প্রার্থী দেবে আমরা তাঁদের সবাইকে নিঃশর্ত সমর্থন করবে।"

Comments

Popular posts from this blog

B-CAF, WICCI Arts Council, West Bengal and Candid Communication proudly presented the B-CAF Alochna Series on "Queering the Arts Scene: A Socio-Political Journey Between 'Us' and 'Them.

Laughter Unlimited ZEE5 Drops the Trailer of 'Luv Ki Arrange Marriage, promising love, laughter, and chaos Directed by Ishrat Khan, the movie will premiere on the platform on 14th June

DUROPLY প্লাইউড উৎপাদনে শ্রেষ্ঠত্ব ও উত্তরাধিকারের 68তম বছর উদযাপন করছেDUROPLY তার মূল স্টেকহোল্ডারদের সাথে মাইলফলক উদযাপন করেছে: গ্রাহক, কর্মচারী, ডিলার, ঠিকাদার এবং কার্পেন্টারDUROPLY গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের শিল্পকে নিখুঁত করেছে যা এটিকে প্রবণতা নির্ধারণকারী পণ্যগুলি চালু করতে সক্ষম করেএখন তৃতীয় প্রজন্মের উদ্যোক্তাদের নেতৃত্বে, যারা ভারতীয় প্লাইউড শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রযুক্তিগত জ্ঞানের সাথে বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলন প্রবর্তন করছে