থ্রিলারের মোড়কে আসছে নতুন ছবি "তেঁতো"। একসাথে রাজেশ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী, নবাগত তেজ


এবারে একসাথে নতুন ছবিতে অভিনয় করছেন অভিনেতা রাজেশ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী ও অভিনেতা তেজ। এই প্রথম বার একসাথে জুটি বাধছে অভিনেতা তেজ ও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছবির নাম "তেঁতো"। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক স্বর্ণ শিখর। ছবির শ্যুটিং হয়েছে নর্থ বেঙ্গলের অপরুপ পরিবেশে। ছবিতে আরো প্রধান চরিত্রে অভিনয় করছেন দেবেশ রায়চৌধুরী, অঙ্কুশ্রী মাইতি, অরুন্ধতী চক্রবর্তী, অরুনাভ দত্ত, অয়ন মুখার্জি প্রমুখ। ছবিতে রাজেশ শর্মাকে দেখা যাবে কুনাল এর চরিত্রে, অন্যদিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী কে দেখা যাবে মিমি ও অভিনেতা তেজ কে দেখা যাবে জ্যোতির চরিত্রে। 
চুপচাপ ও শান্ত স্বভাবের জ্যোতির্ময় তার বাবার মৃত্যুর পর হিমালয়ের গভীরে এক নির্জন গ্রামে দিদি ও কাকার সাথে থাকে। কিন্তু তার তার জীবনের রয়েছে এক তীব্র মানসিক সমস্যা থেকে মোকাবিলা করার লড়াই। ছবিতে পুরোপুরি ভিন্ন রকমের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। জ্যোতির্ময় এর জীবনের এক বিশেষ ভূমিকা পালন করে মিমি। অন্যদিকে অভিনেতা রাজেশ শর্মাকে দেখা যাবে ছবিতে এক ভিন্ন লুকে। জীবনের টানাপোড়েনে কোনদিকে যাবে ছবির মোড়! এই সব কিছু নিয়ে ছবি "তেঁতো"। 
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানান "এই ছবিতে অনেক মানুষ নিজের জীবনের সাথে মিল খুজে পাবে। বাস্তবে এমন ঘটনা অনেক ঘটে চলেছে, সেগুলো ফুটে উঠেছে এই ছবিতে"।
অভিনেতা তেজ জানান "অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সাথে কাজ করার দারুন অভিজ্ঞতা। আমার চরিত্রে অনেক গুলো ধাপ রয়েছে। একজন ছেলের জীবনে কত কিছু সম্মুখীন হতে হয়, তার প্রতিচ্ছবি এই সিনেমা। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে"। 
অভিনেতা রাজেশ শর্মা জানান " পরিচালক স্বর্ণ শিখর এর সাথে কাজের দারুন অভিজ্ঞতা। ছবির গল্পের মধ্যে অনেক টুইস্ট আছে। খুন, প্রেম, জীবনের নানা গল্প ফুটে উঠবে এই ছবিতে"।


খুব তাড়াতাড়ি বড়ো পর্দায় মুক্তি পাবে এই ছবি।

Comments

Popular posts from this blog

B-CAF, WICCI Arts Council, West Bengal and Candid Communication proudly presented the B-CAF Alochna Series on "Queering the Arts Scene: A Socio-Political Journey Between 'Us' and 'Them.

Laughter Unlimited ZEE5 Drops the Trailer of 'Luv Ki Arrange Marriage, promising love, laughter, and chaos Directed by Ishrat Khan, the movie will premiere on the platform on 14th June

DUROPLY প্লাইউড উৎপাদনে শ্রেষ্ঠত্ব ও উত্তরাধিকারের 68তম বছর উদযাপন করছেDUROPLY তার মূল স্টেকহোল্ডারদের সাথে মাইলফলক উদযাপন করেছে: গ্রাহক, কর্মচারী, ডিলার, ঠিকাদার এবং কার্পেন্টারDUROPLY গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের শিল্পকে নিখুঁত করেছে যা এটিকে প্রবণতা নির্ধারণকারী পণ্যগুলি চালু করতে সক্ষম করেএখন তৃতীয় প্রজন্মের উদ্যোক্তাদের নেতৃত্বে, যারা ভারতীয় প্লাইউড শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রযুক্তিগত জ্ঞানের সাথে বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলন প্রবর্তন করছে