সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেলে নববর্ষের মহাভোজ

কথায় বলে বাঙালিরা ভোজন রসিক। সামনেই নতুন বাংলা নববর্ষ ১৪৩১। সেই উপলক্ষে সল্টলেক এর গোল্ডেন টিউলিপ
হোটেলের অন্তিপাস্তে তে থাকছে আগামী ১৪ ই এপ্রিল বাংলার "নববর্ষের মহাভোজ"। এই উপলক্ষে গোল্ডেন টিউলিপ হোটেলে আজ এক সাংবাদিক সম্মেলনে এই হোটেলের জেনারেল ম্যানেজার সুমন্ত মাইতি জানালেন আমাদের তিন রকমের মহাভোজ থাকছে।
১৪২৫ টাকায় পাবেন তোপসে ফ্রাই, মোচার ডিমের বড়া, লাসুনি
চিকেন টিক্কা, চিকেন মোমো থেকে মোচার চিংড়ি পাতুরি, হাক্কা নুডুলস থেকে ভাজা মশলার আলুরদম, ধোকার ডানলার বাহার, বাসন্তী পোলাও, ফুলকো লুচি, কাঁচা আমের চাটনি, আমসত্ত্ব খেজুরের চাটনি, 
মুচমুচে ঝুড়ি আলুভাজা সহ আরো অনেক আইটেম।
থাকছে মাত্র ৯৫৫ টাকায় আমিষ থালি। এই থালায় থাকছে কাঁচা আম পোড়া সরবত, তোপসে ফ্রাই, লাসুনি চিকেন টিক্কা, ভেটকি ভাজা, ডাল রায়বাহাদুর, ধোকার ডালনা বাহার, কাঁচা আমের চাটনি, মিক্সড ফ্রুটস চাটনি, ভাজা পাঁপড়, ব্রেকড রসগোল্লা , মিষ্টি দই সহ আরো অনেক ধরনের খাবার। এছাড়া মাত্র ৮৫৫ টাকায় থাকছে নিরামিষ থালি। 
এই থালিতে থাকছে কাঁচা আম পোড়া সরবত, মিলিমিশি ভাজা, এচোরের চপ, সুক্ত, আলু পোস্ত, ভাজা মসলা আলুর দম, ধোকার ডালনা বাহার, ফুলকো লুচি, বাসন্তী পোলাও, কাঁচা আমের চাটনি, মিক্সড ফ্রুটস এর চাটনি, ভাজা পাঁপড়, বেকড রসগোল্লা, মিষ্টি দই সহ আরো অনেক ধরনের খাবার। আজ সাংবাদিক সন্মেলনের মাধ্যমে গোল্ডেন টিউলিপ হোটেলে নববর্ষের মহাভোজ এর এই মেনুগুলো লঞ্চ হলো। এই নববর্ষের মহাভোজ এর অন লাইন বুকিং এর ব্যাবস্থা থাকছে। নববর্ষে বেলা ১টা থেকে বিকেল ৪টে ও সন্ধায় ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বুফে চালু থাকবে। আর থালীর ক্ষেত্রে সময় বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত । সব মিলিয়ে জমে উঠবে গোল্ডেন টিউলিপ হোটেলে নববর্ষের মহাভোজ।

https://youtu.be/sn8Hh8Gn168?si=JHI72YxdunqYA7sx

Comments

Popular posts from this blog

B-CAF, WICCI Arts Council, West Bengal and Candid Communication proudly presented the B-CAF Alochna Series on "Queering the Arts Scene: A Socio-Political Journey Between 'Us' and 'Them.

Laughter Unlimited ZEE5 Drops the Trailer of 'Luv Ki Arrange Marriage, promising love, laughter, and chaos Directed by Ishrat Khan, the movie will premiere on the platform on 14th June

DUROPLY প্লাইউড উৎপাদনে শ্রেষ্ঠত্ব ও উত্তরাধিকারের 68তম বছর উদযাপন করছেDUROPLY তার মূল স্টেকহোল্ডারদের সাথে মাইলফলক উদযাপন করেছে: গ্রাহক, কর্মচারী, ডিলার, ঠিকাদার এবং কার্পেন্টারDUROPLY গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের শিল্পকে নিখুঁত করেছে যা এটিকে প্রবণতা নির্ধারণকারী পণ্যগুলি চালু করতে সক্ষম করেএখন তৃতীয় প্রজন্মের উদ্যোক্তাদের নেতৃত্বে, যারা ভারতীয় প্লাইউড শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রযুক্তিগত জ্ঞানের সাথে বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলন প্রবর্তন করছে