কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো মিউজিক ভিডিও " শুধু তোমাকে চাই "
রেড রিবন এর নিবেদনে আজ কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো রথীন্দ্র ভাদুড়ীর নতুন আধুনিক গানের মিউজিক ভিডিও " শুধু তোমাকে চাই "।
আজ এই মিউজিক ভিডিও টির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই গানের গীতিকার গৌতম সুস্মিত।
ছিলেন সুরকার ও এই গানের সঙ্গীত আয়োজক
বাপ্পা অরিন্দম। শিল্পী রথীন্দ্র এক সাংবাদিক সম্মেলনে জানালেন এই গানের সাথে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পায়েল রায় ও রোহণ। বহুদিন ধরে তিনি সঙ্গীতের জগতে রয়েছেন।মুম্বাইতে এই গানের রেকর্ডিং হয়েছে। এই গান ইউ টিউবে শুনতে পাবেন ও দেখতে পাবেন সকল দর্শক শ্রোতারা।
Comments
Post a Comment